টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় টিকার তৃতীয় ডোজ নিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এবার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা, দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন ধরনের কারণে ইসরায়েলে যেন আরেকটি ঢেউ না দেখা দেয় সেজন্য এই পদক্ষেপ নিলো সেখানকার সরকার।

Manual6 Ad Code

মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী মানুষ ও স্বাস্থ্যকর্মীদের টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসরায়েলে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানালো কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code