তরুণ মিডিয়া ব‍্যক্তিত্ব মাহফুজুর রহমান – হেমট্রামিক সিটি কাউন্সিলম্যান প্রার্থী

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সাউথ এশিয়ান মিডিয়ার ব‍্যক্তিত্ব ও সামাজিক কর্মী রোটারিয়ান মাহফুজুর রহমান। পারিবারিক নাম মাহফুজ আদনান। অনলাইনে লেখালেখির পাশাপাশি অফলাইনে দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত তিনি। একজন বাংলাদেশি হিসেবে মিশিগানের আরব, বাংলাদেশি ও পোলিশ অধ্যুষিত হেমট্রামিক সিটিতে কাউন্সিল মেম্বার পদে প্রার্থী হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে সম্প্রতি তিনি এ ঘোষণা দেন। বাংলাদেশ থেকে গ্রাজুয়েশনের পর তিনি ঢাকা, চট্টগ্রাম ও আমেরিকার বিভিন্ন শিক্ষা সেমিনার ও কোর্স সম্পন্ন করেছেন। তিনি তার বিবৃতিতে বলেন, “গত ২০০০ সাল থেকে দেশে ও প্রবাসে নানা সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই প্রতিবেদককে তিনি আরও জানান, তার পৈতৃক নিবাস সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ার শরীফপুর ইউনিয়নে। তার বিভিন্ন নিকটজন স্বাধীনতা-পূর্ব ও পরবর্তী সময়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করেছেন। সেই অনুপ্রেরণায় তিনি মানবসেবায় নিজেকে নিবেদিত করেছেন। তিনি জানান, জীবনের বাকি সময়টুকু তিনি মিশিগানবাসী ও হেমট্রামিক শহরের মানুষের সেবায় উৎসর্গ করতে চান। উল্লেখ্য, পেশায় মাহফুজ একজন সরকারি কর্মচারী ও ব্যবসায়ী। পাশাপাশি তিনি কবিতা, গান লেখালেখিও করেন। রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসায় হামদ, নাত ও গজল লিখেও তিনি সকলের কাছে প্রিয়পাত্র হয়ে উঠেছেন।

Manual2 Ad Code

Desk: K

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code