সিলেটে করোনাক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার অতিক্রম, নতুন শনাক্ত ৯৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সিলেটের দুইটি ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৯৩ জন। তন্মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে ৫৪ জন ও ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন শনাক্ত হন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার অতিক্রম করলো।

Manual7 Ad Code

আজ শুক্রবার (৭ আগস্ট) দুইটি ল্যাবের দৈনিক নমুনা পরীক্ষা শেষে এই তথ্য নিশ্চিত করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, ওসমানীর ল্যাবে শনাক্তকৃতদের মধ্যে সিলেটের ২২ জন ও মৌলভীবাজারের ১৭ জন । বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিকে, শাবির ল্যাবে আজ শুক্রবার ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৫৪ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে  সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ২৮ জন ও হবিগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।

Manual2 Ad Code

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের প্রভাষক জি এম নুরনবী জুয়েল

Manual3 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫০২ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code