মৃত্যুর আগে হাসপাতালের বেডে বসে যে গান গেয়েছেন ওয়াজিদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র ৩ দিনের মধ্যেই চলে গেলেন। বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মত্যুর খবরে যেন শোকে স্তব্ধ হয়ে যায় গোটা বলিউড। ওয়াজিদ খানের মৃত্যুর পরপরই ভাইরাল হয় একটি ভিডিও। ​যেখানে হাসপাতালের বেডে বসে দাবাং-এর টাইটেল ট্র্যাক গাইতে শোনা যায় ওয়াজিদকে।

Manual3 Ad Code

ভিডিওতে দেখা যায়, ভাই সাজিদ খানের সঙ্গে হাসপাতালের বেডে বসে হুড় হুড় দাবাং দাবাং গাইছেন ওয়াজিদ খান। সঙ্গীত পরিচালকের ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা।

সম্প্রতি মুম্বইয়ের চেম্বুরের সুবর্ণ হাসপাতালে ভর্তি করা হয় ওয়াজিদ খানকে। জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি তার কিডনির সমস্য়া দেখা যায়। এসবের মধ্যে ফের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সোমবার সকালে মৃত্যু হয় ওয়োজিদ খানের। মৃত্যুর পর সোমবার দুুপুরেই ভরসোভার সমাধিক্ষেত্রে সমাধিস্ত করা হয় তাকে। জানা যায়, ইরফান খানের পাশেই সমাধিস্ত করা হয় ওয়াজিদ খানকে।

 

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code