যৌথ বাহিনীর অভিযানে: সারাদেশে আটক-২০০

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ঢাকা ডেস্ক

Manual7 Ad Code

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। অভিযানে ২০০ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। অপরাধীদের নিকট হতে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৭টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৫টি ককটেল বোমা, ৬টি হাতবোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, নকল খাদ্যদ্রব্য, চোরাই চিনি ও মসলা, অবৈধ ঔষধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গত ০৮ মে ২০২৫ থেকে ১৪ মে তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে হত্যা মামলার আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী ও সরকারি বৃক্ষ কর্তনকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ২০০ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৮৭টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৫টি ককটেল বোমা, ৬টি হাতবোমা, বিভিন্ন মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, নকল খাদ্যদ্রব্য, চোরাই চিনি ও মসলা, অবৈধ ঔষধ ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলসমূহে শ্রমিক অসন্তোষ প্রশমনে সেনা টহলদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর টহলদল সার্বক্ষণিক নিরাপত্তা ও পর্যবেক্ষণ নিশ্চিত করেছে বলে জানা । ডেস্ক জেবি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • যৌথ বাহিনীর অভিযানে: সারাদেশে আটক-২০০
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code