বিরোধী দলের ওপর হামলা করে ক্ষমতায় থাকা যায় না: গণতন্ত্র মঞ্চ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিরোধী দলের উপর হামলা করে ক্ষমতায় থাকা যায় না বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৩১ আগস্ট) গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই মতামত জানান নেতারা। নেতারা অভিযোগ করেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে হামলা করছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। গণজোয়ার দেখে গণরোষের ভয়ে সরকার দমননীতি বেছে নিয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code