বিশ্বের সামনে দেশের পণ্য তুলে ধরা হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বিজনেজ সামিটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ, দেশের সম্ভাবনাময় খাত ও ব্যবসার পরিবেশ তুলে ধরতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সেই লক্ষ্যেই ঢেলে সাজানো হয়েছে আসন্ন বাংলাদেশ বিজনেস সামিটকে।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

Manual7 Ad Code

এফবিসিসিআই সভাপতি বলেন, হাই-টেক পণ্য উৎপাদনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। থাইল্যান্ড ইতোমধ্যেই এই সেক্টরে, বিশেষ করে অটোমোবাইলে ভালো সুনাম অর্জন করেছে। তাই উভয় দেশের জন্যই এই সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে।

থাই বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ড উভয়েই কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে একসঙ্গে কাজ করতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code