‘পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ  তথ্য ও যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

আজ সোমবার আইসিটি বিভাগের উদ্যোগে “এডুকেশন ফর নেশন” প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চালুর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফলকে কাজে লাগিয়ে বাংলাদে শের উন্নয়ন অগ্রযাত্রা দেশে বিদেশে চলমান রাখা হচ্ছে। কোভিড-১৯ মহামারির পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের খাপ খাওয়াতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

 

Manual5 Ad Code

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সরবরাহসহ সব বাণিজ্যিক কার্যক্রম চলমান রাখতে একমাত্র চালিকা শক্তি প্রযুক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে প্রবর্তিত এই অনলাইন প্লাটফর্ম শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে উল্লেখ করে বলেন, পর্যায়ক্রমে দেশের সবকয়টি সরকারি স্কুল ও কলেজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন ক্লাস চালু করা হবে।

Manual1 Ad Code

রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রথম অনলাইন ক্লাস চালু উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বৈষম্যমুক্ত গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর থেকে গ্রাম, কেন্দ্র থেকে প্রান্তে মহামারি ছাড়াও বিশেষ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বেগবান করা হবে।

তিনি আরো বলেন, যাদের ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইস নেই তাদের জন্য ৩৩৩৬ কলসেন্টারের মাধ্যেমে (টোল ফ্রি নম্বর) শিক্ষাসহায়তা প্রদানের ব্যবস্থা করা হচেছ। অচিরেই এই সেবা চালু করা হবে।

করোনা মহামারি সময়ে ঘরে বসেই মৌলিক সেবা অব্যাহত রাখতে আইসিটি বিভাগের পক্ষ থেকে নেয়া ‘হেলথ ফর নেশন’ এবং ‘ফুড ফর নেশন’ প্ল্যাটফর্ম এর এবার চালু হলো ‘এডুকেশন ফর নেশন’। জুম নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে “এডুকেশন ফর ন্যাশন”। এই প্ল্যাটফর্মটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথম চালু হল।

Manual3 Ad Code

এর মাধ্যমে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্লাসগুলো অনলাইনে নেওয়া হবে। প্রতিটি ক্লাস চলবে ৬০ মিনিট। এর মধ্যে ৪৫ মিনিট পাঠদান এবং বাকি ১৫ মিনিট প্রশ্ন উত্তর পর্ব থাকবে। প্রতিদিন অনুষ্ঠিত হবে ৪টি করে অনলাইন ক্লাস।

অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদের সভাপতিত্বে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসাইন, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, আইডিয়া প্রকল্প পরিচালক মুজিবুল হক বক্তৃতা করেন।

পরে প্রতিমন্ত্রী অনলাইন প্লাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাসস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code