

কাজীপুর (সিরাজগঞ্জ) :
বর্ষা আগতপ্রায় ,ইতিমধ্যে যমুনায় পানিবৃদ্ধি পেয়েছে ,পানিবৃদ্ধির সাথে সাথেই কাজীপুরের সদর ইউনিয়নের খুদবান্দি এলাকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে। বিগত বছরগুলোতে কাজীপুরের উত্তরাংশের ঢেকুরিয়া থেকে কাজীপুর সদরের মাছুয়াকান্দি পর্যন্ত এবং ভাটিতে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের বাহুকা হয়ে কাজীপুরের শুভগাছা ইউনিয়য় পর্যন্ত নদী তীঁর সংরক্ষন কাজ সম্পন্ন হয়েছে।নদী তীঁর সংরক্ষন কাজ করায় ঐ সমস্থ এলাকা ভাঙ্গন থেকে নিরাপদ হলেও কাজীপুর সদর ইউনিয়নের খুদবান্দি থেকে ভাটিতে কাজীপুরের গান্ধাইল ইউনিয়য়নের পাটাগ্রাম পর্যন্ত প্রায় ৫ কিঃ মিঃ নদী তীঁর সংরক্ষন কাজ না হওয়ায় উল্লেখিত জনপদে ভাঙ্গনের পদধ্বনি শুরু হয়েছে।উল্লেখিত অঞ্চল সমূহে দুটি সলিড স্পার এখনও কালের সাঙ্খী হয়ে যমুনার ভাঙ্গন রোধে ব্যপক ভ’মিকা পালন করে চলেছে।গত বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর ইউনিয়নের খুদবান্দি ঘাটের উত্তররাংশের ভাঙ্গন শুরু হয়েছে। সপ্তাহান্তের ব্যবধানে উল্লেখিত স্থানের প্রায় দুইশ মিটার অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। কাজীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান নাননু মাস্টার জানান উভয় অংশে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত নদী তীঁর সংরক্ষন কাজ
করা হলেও সামান্ন অংশ কাজ বাদ রাখায় অনেকটা তীঁরে এসে তরি ডোবার মত অবস্থা সৃষ্ঠি হতে পারে। তিনি বাকি কাজ টুকু সম্পন্নের জন্য পানিউন্নয়ন বোর্ডের আশু হস্থক্ষেপ কামনা করেছেন।