সাধু ছাড়া ৫৫ বছরের বেশি বয়সিদের জন্য আপাতত বন্ধ অমরনাথ যাত্রা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অমরনাথ যাত্রায় শামিল হতে পারবেন না ৫৫ বছরের বেশি বয়সি কোনও পুণ্যার্থী। তবে এতে ছাড় পাবেন একমাত্র সাধুরা। যাত্রীদের প্রত্যেকে দাখিল করতে হবে কোভিড-নেগেটিভ হওয়ার প্রমাণও। চলতি বছরে এমনতর নানা নিয়মেই বেঁধে ফেলে হচ্ছে অমরনাথ যাত্রায় ইচ্ছুকদের। সরকারি ভাবে এ নিয়ে ঘোষণা করা না হলেও করোনাভাইরাসের মতো অতিমারির থেকে বাঁচতে সতর্কতামূলক একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে অমরনাথ মন্দির কর্তৃপক্ষ। যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও। করোনা-আতঙ্কে যাঁরা চলতি বছরের যাত্রায় শামিল হতে পারবেন না তাঁদের জন্য মন্দির আরতি অনলাইনে সরাসরি সম্প্রচারেরও চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code