ক্ষুরা ও পিপিআর রোগ ও নিয়ন্ত্রন কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে ও এল ডি ডি পি প্রকল্পের আয়োতায় ক্ষুরা ও পিপিআর রোগ নির্মুল ও নিয়ন্তনের লক্ষ্যে দিন ব্যাপী সেচ্ছা সেবী ভ্যাকসিনেটরদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা পরিষদ হল রুমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সামাদের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন রুমানা আক্তার রুমির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা আশিক আকবর। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে একটি করে বাই সাইকেল বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code