আটোয়ারী থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে মহড়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মো: ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) :

Manual8 Ad Code

পঞ্চগড়ের আটোয়ারী থানা চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে মৌলিক প্রশিক্ষণ বিষয়ক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়। মৌলিক প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার। প্রশিক্ষণে অগ্নি নির্বাপন, ভূমিকম্প ও বজ্রপাতের উপর প্রশিক্ষণ দেয়া হয়। এসময় পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের একটি চৌকশ দল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা সহ থানার সকল পুলিশ ফোর্স ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code