এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রাণঘাতি করোনা পরিস্থিতিতে এশিয়া কাপ হবে কিনা, বা হলেও কোথায় হবে এ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সর্বশেষ সভার পরই এমন কথা জানা গিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতি শাম্মি সিলভা দাবি করেছেন, এবারের এশিয়া কাপ আয়োজনে শ্রীলঙ্কাকে আয়োজক করতে রাজি এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Manual7 Ad Code

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। ভারতের সঙ্গে দেশটির রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়ায় সেখানে এশিয়া কাপ হচ্ছে না, এটা নিশ্চিতই ছিল। গুঞ্জন ছিল এর আয়োজক হতে পারে সংযুক্ত আরব আমিরাত। তার ওপর চলমান করোনা পরিস্থিতিও এর সঙ্গে যুক্ত রয়েছে।
কিন্তু এর মাঝেই এর আয়োজক হতে আগ্রহ দেখিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ড সভাপতিও বললেন এমন কথা। আরও বলেছেন আয়োজক পাকিস্তান ও এসিসি নাকি সবুজ সঙ্কেতও দিয়ে রেখেছে তাদের। সিলন টুডে কে শাম্মি বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করেছি। করোনা পরিস্থিতিতে আমাদের আয়োজক হওয়ার বিষয়টিতে তারা রাজি হয়েছে। এছাড়া এসিসির সঙ্গেও অনলাইন সভায় আমাদের কথা হয়েছে। তারাই আমাদের এবারের টুর্নামেন্ট আয়োজনের সবুজ সঙ্কেতটা দিয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code