

ডেস্ক রিপোর্ট
কানাডার টরন্টো শুধু আকাশছোঁয়া ভবন আর ব্যস্ত শহর নয়—এই শহরের আশেপাশে এমন ১০টি অসাধারণ সৈকত আছে, যেখানে আপনি মাত্র এক ঘণ্টার মধ্যেই শহরের কোলাহল ভুলে যেতে পারেন। চলুন, চটজলদি একবার ঘুরে দেখা যাক টরন্টোর আশপাশের সেরা বিচগুলো।
১. উডবাইন বিচ Woodbine Beach
লেক শোর বুলেভার্ড ইস্ট, উডবাইন এভিনিউ-এর কাছে, টরন্টো, অন্টারিও এই বিচের অবস্থান টিটিসি স্ট্রিটকার ৫০১ (কুইন) ধরে উডবাইন জাংশনে নেমে হেঁটে অথবা সাইকেল/গাড়িতে করে আসতে পারেন।
এটি টরন্টোর সবচেয়ে বড় বালুকাময় বিচ। এখানে ৯০টিরও বেশি ভলিবল কোর্ট, ক্যানু/কায়াক ভাড়ার ব্যবস্থা, একটি অলিম্পিক-আকারের আউটডোর পুল (ডোনাল্ড ডি. সামারভিল পুল) এবং মার্টিন গুডম্যান ট্রেইল সহ একটি বোর্ডওয়াক রয়েছে।
২. কিউ-বাল্মি বিচ Kew-Balmy Beach
লেক শোর বুলেভার্ড ইস্ট, উডবাইন এভিনিউ এবং বাল্মি এভিনিউ-এর মাঝে, টরন্টো এই বিচের অবস্থান
টিটিসি স্ট্রিটকার ৫০১ ব্যবহার করে উডবাইনের পরের স্টপে নামতে হবে। হেঁটে বা সাইকেলেও পৌঁছানো যায়।
উডবাইনের তুলনায় এটি তুলনামূলকভাবে শান্ত একটি বিচ। এখানে বোর্ডওয়াক এবং গাছপালা ঘেরা পথ রয়েছে, যা অলস সময় কাটানো বা পরিবারের সাথে বিশ্রামের জন্য আদর্শ একটি স্থান।
৩. স্কারবরো ব্লাফস – ব্লাফার্স বিচ Bluffer’s Beach
১ ব্রিমলি রোড সাউথ, স্কারবরো, টরন্টো, অন্টারিও M1M 3W3 এই বিচের অবস্থান
টিটিসি বাস ১২ কিংস্টন রোড অথবা জিও ট্রেন + বাস ব্যবহার করতে পারেন। গাড়িতেও ব্রিমলি রোড সাউথ দিয়ে আসা যায় (পার্কিং আছে)।
স্কারবরো ব্লাফস-এর মনোরম খাড়া পাহাড়ের দৃশ্য এই বিচ থেকে দেখা যায়। এখানে লাইফগার্ডের তত্ত্বাবধানে সাঁতার কাটা, পিকনিক করা এবং ছবি তোলার জন্য এটি একটি জনপ্রিয় স্থান হিসেবে খ্যাতি রয়েছে।
৪. চেরি বিচ বা ক্লার্ক বিচ পার্ক Cherry Beach
১ চেরি স্ট্রিট, আনউইন এভিনিউ-এর ঠিক দক্ষিণে, টরন্টো, অন্টারিও M5A 0B7।এ এই বিচের অবস্থান
টিটিসি বাস ১২১ চেরি অথবা ওয়াটারফ্রন্ট ট্রেইল দিয়ে সাইকেল/হাঁটা সহজ। গাড়ি পার্কিংও আছে।
এখানে কুকুরের জন্য একটি অফ-লিশ জোন আছে। এছাড়া, বারবিকিউ ও পিকনিকের জন্য স্পট, সংস্কার করা ওয়াশরুম, চেঞ্জ রুম, উইন্ডসার্ফিং ও কাইটবোর্ডিংয়ের সুবিধা এবং লেসলি স্ট্রিট স্পিট দ্বারা সুরক্ষিত অগভীর উষ্ণ জল রয়েছে।
৫. সানসাইড বিচ Sunnyside Beach
হাম্বার বে ওয়াটারফ্রন্ট, রনসেসভ্যালেস এভিনিউ এবং লেকশোর বুলেভার্ড ওয়েস্টের কাছে, টরন্টো এই বিচের অবস্থান।
টিটিসি স্ট্রিটকার ৫০১ বা ৫০৪ ব্যবহার করে হাম্বার লুপে নামতে হবে। ওয়াটারফ্রন্ট ট্রেইল বা সাইকেল চালিয়েও যেতে পারেন।
এখানে ঐতিহাসিক সানসাইড বাথিং প্যাভিলিয়ন (চেঞ্জিং রুম, ক্যাফে), গাস রাইডার পুল, শিশুদের খেলার মাঠ, বিচ ভলিবল এবং গ্রীষ্মকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
কুইন্স কুই ইস্ট এবং লোয়ার জার্ভিস স্ট্রিট, টরন্টো, অন্টারিওতে এই বিচের অবস্থান টিটিসি স্ট্রিটকার ৫০৯ হারবারফ্রন্ট অথবা ওয়াটারফ্রন্ট ওয়াকওয়ে/ট্রেইল ব্যবহার করতে পারেন।
এটি গোলাপি ছাতা এবং মাসকোকা চেয়ার সহ একটি বালুকাময় বসার জায়গা। এখানে একটি স্প্ল্যাশ প্যাড এবং মাঝে মাঝে কমিউনিটি ইভেন্ট বা আউটডোর সিনেমা আয়োজিত হয়। সাঁতারের জন্য না হলেও, এটি ছবি তোলার জন্য একটি সুন্দর স্পট যা বলার অপেক্ষা রাখে না।
৭.সেন্টার আইল্যান্ড বিচ CentreIsland Beach
সেন্টার আইল্যান্ড, টরন্টো আইল্যান্ডস (জ্যাক লেটন ফেরি টার্মিনাল দিয়ে) এর অবস্থান
*জ্যাক লেটন ফেরি টার্মিনাল থেকে প্রায় ১৫ মিনিটের ফেরি যাত্রা এবং তারপর হেঁটে বিচে পৌঁছাতে হবে।
এখানে লাইফগার্ডের তত্ত্বাবধানে সাঁতার কাটার সুবিধা, ওয়াশরুম, লকার, বাইক ভাড়া, এবং কনসেশন স্টল রয়েছে। সেন্টারভিল অ্যামিউজমেন্ট পার্ক এবং ফার এনাফ ফার্ম কাছাকাছি অবস্থিত।
৮. হ্যানল্যান’স পয়েন্ট Hanlan’sPoint Beach
টরন্টো আইল্যান্ডসের পশ্চিম অংশ, হ্যানল্যান’স পয়েন্ট ফেরি টার্মিনাল দিয়ে, বে স্ট্রিট অ্যাট কুইন্স কুই পেয়ে যাবেন এই বিচ।
ডাউনটাউন থেকে ফেরি ধরে, তারপর প্রায় ১৫ মিনিট হেঁটে পৌঁছাতে হবে।
এটি টরন্টোর একমাত্র পোশাক-ঐচ্ছিক বিচ। এখানে উইন্ড/কাইটবোর্ডিং, বালিয়াড়ি ঘেরা বালুকাময় সৈকত, ব্লু ফ্ল্যাগ জলের গুণমান এবং সূর্যাস্ত দেখার জন্য একটি চমৎকার স্পট রয়েছে।
৯. ওয়ার্ড’স আইল্যান্ড বিচ Ward’s Island Beach
টরন্টো আইল্যান্ডসের পূর্ব প্রান্ত, ওয়ার্ড’স আইল্যান্ড ফেরি টার্মিনাল দিয়ে, কুইন্স কুইন
ডাউনটাউন থেকে ফেরি ধরে, সেখান থেকে প্রায় ১০ মিনিট হেঁটে পৌঁছানো যায়।
এটি একটি শান্ত পরিবার-বান্ধব বিচ। এখানে বোর্ডওয়াক দিয়ে হেঁটে বেড়ানো, স্থানীয় ক্যাফে/প্যাটিওতে বসা, শান্ত হ্রদের দৃশ্য উপভোগ করা এবং একটি আরামদায়ক দ্বীপের পরিবেশ উপভোগ করা যায়।
১০. জিব্রাল্টার পয়েন্ট বিচ Gibraltar Point Beach
সেন্টারআইল্যান্ডে জিব্রাল্টার পয়েন্ট লাইটহাউসের কাছে, টরন্টো আইল্যান্ডস আসুন তারপর সেন্টার আইল্যান্ড ফেরি ধরে, তারপর ১-২ মিনিট হেঁটে পৌঁছান। হ্যানল্যান’স ফেরি রুট থেকেও আসা যেতে পারে।
এটি কম ভিড়পূর্ণ, শান্ত একটি সাদা বালির বিচ। এখানে ছায়াযুক্ত কটনউড গাছ এবং একটি ঐতিহাসিক বাতিঘর (ভূতের কিংবদন্তিসহ) রয়েছে। যারা নির্জনতা পছন্দ করেন এমন প্রকৃতিপ্রেমীদের জন্য এটি আদর্শ।
ডেস্ক বিজে