সাঈদ খোকনের সহযোগী, জলদস্যু,আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-৫

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ।

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক (৬৭), মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার গোয়াগাছিয়া এলাকার জলদস্যু রিপন বাহিনীর প্রধান রিপন (৪১), মোহাম্মদপুর থানা মৎস্যজীবী লীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাওসিফ রেজা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ জুবায়ের আশরাফ আনান (৩৭) ও মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জুয়েল সরকার (৩৬)।

Manual8 Ad Code

ডিবি সূত্রে জানা যায়, ৪ মে সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মোঃ নুরুল হককে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও ও দোহার থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ৪ মে রাত আনুমানিক আড়াই টায় মতিঝিল এলাকায় থেকে রিপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার বিভিন্ন থানার ২৩টি মামলা রয়েছে।

Manual4 Ad Code

ডিবি সূত্রে আরও জানা যায়, ৩ মে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে রাত ৯ টায় মোঃ তাওসিফ রেজাকে গ্রেফতার করে। অন্যদিকে বিকাল ৫ টায় ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম রাজধানীর বংশাল থানাধীন আলু বাজার এলাকা থেকে মোঃ জুবায়ের আশরাফ আনানকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১ টার পর মোঃ জুয়েল সরকারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জলদস্যু
  • সাঈদ খোকনের সহযোগী
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code