আগামী তিনদিনে তাপমাত্রা আরো কমতে পারে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

 

Manual8 Ad Code

এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

Manual2 Ad Code

 

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তাসারে অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code