আইসিইউ থেকে কেবিনে রওশন এরশাদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান, রওশন এরশাদকে আইসিইউ থেকে বুধবার দুপুরের দিকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

Manual7 Ad Code

রওশনের ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code