ফের চার দিনের সিবিআই হেফাজতে অনুব্রত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পশ্চিমবঙ্গের গরুপাচার মামলায় জামিন পেলেন না তৃণমূলের বাহুবলী নেতা অনুব্রত মন্ডল। শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত তাকে ফের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলেন সিবিআই আইনজীবী। ১০ দিনের হেফাজত শেষে এদিন অনুব্রত মণ্ডলকে ফের তোলা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। সেখানে তাকে ফের হেফাজতে নেওয়ার আবেদন জানান সিবিআই-এর আইনজীবী। অন্যদিকে এর বিরোধিতা করেন অনুব্রতর আইনজীবী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code