চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিলো ভারতের ট্রেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতীয় রেলওয়ের একটি মালবাহী ট্রেন চালক ছাড়াই ৭০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চালক ছাড়া ট্রেনটি এতোটা পথ কীভাবে পাড়ি দিল তা তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভারতের জম্মু-কাশ্মীরের কাথুয়া রেলস্টেশন থেকে মালবাহী ট্রেনটি চালক ছাড়াই পাঞ্জাব প্রদেশের হোশিয়ারপুরে এসে পৌঁছায়। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭টা ২৫ থেকে রাত ৯ টার মধ্যে এ ঘটনা ঘটে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে চালকবিহীন ট্রেন চলার এই ঘটনাটি সবাইকে অবাক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, নুড়িপাথরবোঝাই ৫৩ বগির মালবাহী ট্রেনটি দ্রুতগতিতে কোথাও না থেমে একের পর এক স্টেশন পেড়িয়ে যাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে থাকা মানুষের মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, কাঠুয়ায় ট্রেনের চালক ও তার সহকারী নেমে যাওয়ার পরও এটি চলতে থাকে। ট্রেনটি ঘণ্টায় ১০০কিলোমিটার বেগে চলে এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করতে সক্ষম হয়। খবর পেয়ে ওই পথে অন্য ট্রেনের চলাচল ও রেলক্রসিং বন্ধ করে দেয়া হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে দ্রুতগতির ট্রেনটির গতি কমিয়ে ফেলা হয়। গতি কমে আসলে এক পর্যায়ে ট্রেনটিকে থামানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code