বাংলাদেশ নিয়ে যে প্রশংসা করলেন মোদি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০১৪ সাল থেকে ‘অভূতপূর্ব’ ও ‘বিস্ময়কর’ গতিতে এগিয়েছে বাংলাদেশ।

Manual3 Ad Code

বুধবার নয়াদিল্লিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক সাক্ষাতে বাংলাদেশ বিষয়ে এমন প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি জানায়, ‘রেইজিনা সংলাপে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থান করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আলাপকালে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান। এ সময় মোদি বলেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশের যে অভূতপূর্ব অগ্রগতি আমি লক্ষ্য করেছি, তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর।’

Manual4 Ad Code

প্রসঙ্গত নয়াদিল্লিতে চলমান রেইজিনা সংলাপে আগত বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীবর্গের সঙ্গে বাংলাদেশের তথ্যমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমন্ত্রণ পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code