ইউক্রেনীয় সেনাদের সঙ্গে গ্রেনেড হাতে বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: শত্রুপক্ষকে শেষ করে দিতে নিজেই মাঠে নেমে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সামরিক পোশাকে হাতে গ্রেনেড ছুড়তেই কেঁপে উঠলো আশপাশ। ব্রিটেনের ইয়র্কশায়ারে সামরিক প্রশিক্ষণ নিতে যাওয়া ইউক্রেনীয় সেনাদের সঙ্গে এভাবেই দেখা গেছে জনসনকে। তার এমনই এক ভিডিও ভাইরাল সামাজিকসহ সংবাদমাধ্যমে। যা ইতোমধ্যে আলোচনার খোরাক যুগিয়েছে।
শনিবার (২৩ জুলাই) জুলাই এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে ডাউনিং স্ট্রিট। যেখানে দেখা গেছে, দ্রুত একটি সামরিক জ্যাকেট পড়িয়ে দেওয়া হচ্ছে জনসনকে। প্রশিক্ষণের ময়দানে সেনাদের তৎপরতা আর গুলির শব্দ। যেন এক সত্যিকারের যুদ্ধের ময়দান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code