যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন কুলাউড়া শরিফপুরের কৃতি সন্তান আয়াতুল ইসলাম রুকন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মুহাঃআমির উদ্দিন কাশেম,কুলাউড়াঃ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ সচিব, কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মৃত রুশন আলীর ছেলে আয়াতুল ইসলাম রুকন ( বিসিএস ক্যাডার১৮তম) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন।

Manual2 Ad Code

উল্লেখ্য যে জনপ্রশাসনের ১২৩ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।উপ-সচিব থেকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়ে ৫ জুন শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।নিয়ম অনুযায়ী পদোন্নতি দিয়ে দেশে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে এই মুহুর্তে পদায়ন করা হয়নি।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৬জন জেলা প্রশাসক ৫জন মন্ত্রীর একান্ত সচিব (পিএস)৬জন বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত ও বাকি১১৬জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দফতরে কর্মরত আছেন।

Manual2 Ad Code

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, পদোন্নতির পর প্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ালো ৭৩৯ জন। যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code