সিলেট আ.লীগের রাজনীতিতে কামরান রেখেছেন অসামান্য অবদান: পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জনমানুষের নেতা বদরউদ্দিন আহমদ কামরান পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা ও অভিভাবক। তিনি সিলেটের মানুষের সুখে-দুঃখে সবার আগে থাকতেন। বদরউদ্দিন আহমদ কামরান সবসময় দরিদ্র মানুষের সমস্যা নিয়ে এগিয়ে আসতেন।

Manual3 Ad Code

সিলেটের সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন একজন সম্মুখ যোদ্ধা। সিলেট আওয়ামী লীগের রাজনীতিতে বদরউদ্দিন আহমদ কামরান রেখেছেন অসামান্য অবদান। তাঁর মৃত্যুতে বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক একজন লড়াকু নেতাকে আমরা হারালাম এবং সিলেটের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।।

Manual3 Ad Code

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code