আরও ৩৮০৩ করোনা রোগী শনাক্ত, নতুন মৃত্যু ৩৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। আর সুস্থ হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এছাড়া এই একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯টি। সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ৩৪৯টি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তিনিও করোনা সংক্রান্ত বক্তব্য রাখেন।
ডা. নাসিমা বলেন, এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩৪৩ জনের। আর মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ২৯২ জনে। অর্থাৎ লাখ ছাড়িয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code