‘হিলিতে নো মাস্ক নো সেল’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

হিলি (দিনাজপুর) :
করোনা প্রতিরোধে দিনাজপুরের হিলি বাজারে ‘নো মাস্ক নো সেল’ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ ব্যবসায়ীরা।

Manual8 Ad Code

আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে পৌর মেয়র ‘নো মাস্ক নো সেল’ কার্যক্রম গ্রহন করার সিদ্ধান্ত গ্রহন করেন।
হিলি হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বৈঠকে বাংলাহিলি হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সিপি রোড দোকান মালিক সমিতির সভাপতি শাহেদ মল্লিক বাবু, মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম প্রধান, জুয়েলার্স সমিতির সভাপতি তাছির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, বৈঠকে বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে মাস্ক ছাড়া কোন ক্রেতা পণ্য ক্রয় করতে আসলে তার কাছে পণ্য বিক্রি করা হবে না। যদি কোন বিক্রেতা পণ্য বিক্রি করে বলে প্রমানিত হয় তার ব্যবসা প্রতিষ্ঠান ৩ থেকে ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্ত আগামী শনিবার সকাল থেকে কার্যকর করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code