মারাত্মক আকারে করোনা সংক্রমণের আশঙ্কায়, ইতালিতে আবারো লকডাউন ঘোষণা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: ইতালিতে মারাত্মক আকারে করোনা সংক্রমণের আশঙ্কায় ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে লকডাউন ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে আজ শনিবার এ খবর জানানো হয়েছে।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়, সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে ইতালি রেড জোনের আওতায় থাকবে। এ সময় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫ ও ৬ জানুয়ারি এই বিধি-নিষেধ থাকবে। এ সময় বিভিন্ন দোকানপাট, রেস্তোরাঁ ও পানশালা বন্ধ থাকবে। তবে কর্মস্থলের জন্য, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ও জরুরি কাজে বের হওয়া যাবে। এ ছাড়া স্বল্প-পরিসরে একজন অপরজনের বাড়িতে বেড়াতে যেতে পারবেন।

Manual8 Ad Code

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ রকম সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। আমাদের বিশেষজ্ঞেরা অনেক আশঙ্কায় ছিলেন যে, ক্রিসমাসে সংক্রমণ আরো বেড়ে যেতে পারে। এ জন্যই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’ তবে এ মাসের শেষের দিকে টিকাদানের মাধ্যমে এই দুঃস্বপ্নের পরিসমাপ্তি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন জিউসেপ কোঁতে।

ইতালির প্রধানমন্ত্রী আরো বলেন, ‘জনগণ বিধি-নিষেধ ঠিকমতো পালন করছে কি না, তা দেখতে ঘরে ঘরে পুলিশ পাঠানো হবে না। কিন্তু জনগণকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হচ্ছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code