পোল্যান্ডের আকাশে ড্রোন মোকাবিলায় ন্যাটোর সহায়তা

লেখক: Rumie
প্রকাশ: ৮ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র নারী মুখপাত্র আজ বুধবার বলেছেন, পোল্যান্ডের আকাশসীমায় রাতের বেলা বেশকিছু ড্রোন অনুপ্রবেশের পর সেগুলো মোকাবিলায় সহায়তা করেছে ন্যাটো’র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ন্যাটো’র মুখপাত্র অ্যালিসন হার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে লিখেছেন, রাতে পোল্যান্ডের আকাশসীমায় অসংখ্য ড্রোন ঢুকে পড়ে এবং পোল্যান্ড ও ন্যাটো’র বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের মোকাবিলা করে। এ পরিস্থিতিতে ন্যাটো মহাসচিব পোল্যান্ডের ক্ষমতাসীন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এ ব্যাপারে পোল্যান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।ইউরোপে ন্যাটো’র শীর্ষ কমান্ডার মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ বলেন, জোটের সদস্যরা এ পরিস্থিতিতে দ্রুত ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code