হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়ে করোনা রোগীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মিসরের একটি হাসপাতালে চতুর্থ তলা থেকে জানালা দিয়ে লাফিয়ে পড়ে এক করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দেশটির কেনা গভর্নোরেট এলাকায় এই ঘটনা ঘটেছে। সরকারি সংবাদমাধ্যম আল-আহরাম-এর বরাতে এখবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানসিক স্বাস্থ্যের অবনতি হলে ৫৩ বছরের ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মিসরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আত্মহত্যার দ্বিতীয় ঘটনা। এর আগে কায়রো আব্বাসিয়া পালমনোলজি হাসপাতালের পঞ্চম তলা থেকে লাফিয়ে আরেক রোগীর মৃত্যু হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code