‘নিরাপত্তা নিশ্চিত না করে শুটিং শুরু করবো না’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। লকডাউনের পর শুটিং এখনো শুরু না করলেও অপেক্ষায় আছেন শুটিংয়ে ফেরার। তার বর্তমান কাজের অবস্থা ও করোনার এই সময় শুটিংয়ের নিরাপত্তাসহ অন্যান্য প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

লকডাউনের পর অনেকেই আবারও শুটিং শুরু করেছেন। আপনি কবে নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা করছেন?

আমি এখনো শুটিং শুরু করিনি। তবে শুরু করার পরিকল্পনা রয়েছে। কিন্তু যখন আমরা শুটিং বন্ধ করেছিলাম তখন আক্রান্তের সংখ্যা কম ছিল। সেই সংখ্যা দিনদিন বাড়ছে। তাই পুরোপুরি মন থেকে এখনো কাজ শুরু করার সাহস পাচ্ছি না। তবে আগামী ১ মাস আরো কিছুদিন সময় নেবো। আর যদি শুটিং করতে হয় তবে নিরাপত্তার জন্য আমি আলাদা বাজেট ধরে কাজ করবো। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত না করে শুটিং শুরু করবো না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code