সিলেট হাসান মার্কেটের সামনের পয়েন্ট কামরান চত্ত্বর করা হবে : মেয়র আরিফ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সিলেটের হাসান মার্কেটের সামনে পয়েন্টকে কামরান চত্ত্বর হিসেবে ঘোষণা করা হবে। এছাড়া তার স্মৃতি ধরে রাখতে আরো কিছু করা হবে বলে জানালেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সিলেটের একটি লাইভ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় লাইভে ছিলেন সিলেট-১ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি মেয়র আরিফের কথা শুনে সকল ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন।

Manual6 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা জেনারেল মিটিংয়ে পাস করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেব। এটা আমাদের আমাদের দায়িত্ব ও কর্তব্য। সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান দীর্ঘদিন এই নগরবাসীকে সেবা দিয়ে গেছেন। তার স্মৃতি ধরে রাখতে শুধু পয়েন্টের নাম নয় আরো কিছু করতে চাই যা ভবিষ্যত প্রজন্ম কামরান সম্পর্কে জানতে পারে।

 

Manual6 Ad Code

এছাড়া সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, সাবেক পৌর মেয়র আ ফ ম কামাল ও আওয়ামী লীগ নেতা ইফতেখার হোসেন শামীমের নামে সিলেটে কিছু করার পরিকল্পনার কথা জানান মেয়র আরিফ।

এসব পরিকল্পনার কথা শুনে মন্ত্রী বলেন, ভেরীগুড, আপনারা একাজ করলে আমার পক্ষ থেকে মেয়রকে যত ধরণের সহযোগীতা করা প্রয়োজনে আমি সব করবো।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code