

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৮১ জন। শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩২৭টি। পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪৫টি। এরমধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ হাজার ২৪৩ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনসহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৮ জনের।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের তিন জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।