শমশেরনগর হাসাপাতালে কানেকটিকাট স্টেট সিনেটর জনাব মোহাম্মদ রহমানের সহায়তার আশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক : শমশেরনগর হাসপাতালের প্রধান জনাব সেলিম চৌধুরী ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাঁর নিজস্ব কার্যসূচীর ফাঁকে চালিয়ে যাচ্ছেন শমশেরনগর হাসপাতালের ফাণ্ড রেইজিং এবং ক্যাম্পেইন। সম্প্রতি কানেক্টিকাট স্টেটে এক অনুষ্ঠানে যোগদান শেষে দেখা করেন কানেকটিকাট স্টেট সিনেটের বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম সিনেটর মোহাম্মদ রহমানের সাথে।
সিনেটর রহমান সেলিম চৌধুরীকে তাঁর বাড়ীতে আমন্ত্রণ জানান। সিনেটর রহমানের ইউক্রেণীয় বংশোদ্ভূত স্ত্রী দারুণ সব বাঙালী রান্না দিয়ে চমকে দেন অতিথিকে।

শমশেরনগর হাসপাতালের বিস্তারিত অবগত হয়ে সিনেটর রহমান ব্যক্তিগতভাবে সহায়তার পাশাপাশি স্টেট গভর্ণমেন্ট থেকে কোন সহায়তা করা সম্ভব কি না তাও পরীক্ষা করে দেখার কথা জানান। তিনি জনাব সেলিম চৌধুরীকে সহায়তা চেয়ে একটা ইমেইল পাঠাতে অনুরোধ করেন। তিনি কানেকটিকাট স্টেটে তহবিল সংগ্রহেও সহায়তার আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code

সিনেটর রহমানের সাথে জনাব চৌধুরীর যোগাযোগ করিয়ে দেন বিশিষ্ট সংগঠক ও একটিভিস্ট জনাব হুমায়ুন চৌধুরী।জনাব হুমায়ুন চৌধুরীও আগামীতে কানেকটিকাটে শমশেরনগর হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে কাজ করবেন। সিনেটর রহমান ও তাঁর স্ত্রীর ডিনারে তাদের সন্তানরা ছাড়াও উপস্থিত ছিলেন জনাব ও বেগম হুমায়ুন চৌধুরী, ইবরার টিপু ও কনা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code