দেশে করোনায় মৃত্যু এখনো অনেক কম: স্বাস্থ্যমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় এখনো মৃত্যুর সংখ্যা অনেক কম আছে। শনিবার বিকেল পৌনে ৪টায় ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কোভিড-১৯ হাসপাতাল হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য প্রস্তুত করেছি। প্রতিটি হাসপাতাল এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে। আমরা আরও আনন্দিত প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা রোগীদের চিকিৎসা দিতে। আমরা আরও খুশি হলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code