ভারতের ১০০ বনাম চিনের ৩৫০ সেনা! গলওয়ানে সে দিন ৩ ঘণ্টা চলেছিল সংঘর্ষ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:গলওয়ান উপত্যকায় ১৫ জুন রাতে ঠিক কী হয়েছিল? আগ্নেয়াস্ত্র না থাকা সত্ত্বেও ভারত-চিন সেনার মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হল? নানা জল্পনা, নানা মত থাকলেও সেনা বা সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে দাবি করল, গলওয়ান উপত্যকার ওয়াই পয়েন্টে ভারতীয় ভূখণ্ডে ঢুকে অস্থায়ী কাঠামো তৈরি করেছিল। বিবাদের সূত্রপাত সেটা নিয়েই। প্রতিবেদনে দাবি, পরিকল্পিত ভাবেই হামলা চালিয়েছিল চিনা সেনা। তারা অপেক্ষাকৃত উঁচু অবস্থানে ছিল। ভারতের পক্ষে ছিল ১০০ অফিসার-জওয়ান। চিন জড়ো করেছিল প্রায় ৩৫০ সেনা। সংঘর্ষ স্থায়ী হয়েছিল প্রায় তিন ঘণ্টা।

Manual4 Ad Code

১৫ জুন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গলওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪ (পিপি-১৪)-এ ভারত-চিন সংঘর্ষে ভারতের দিকে বিহার রেজিমেন্টের এক কর্নেল ও ১৯ জন জওয়ানের মৃত্যু হয়। চিনের দিকেও হতাহত অনেকে। চিন হতাহতের কথা স্বীকার করলেও এখনও সঠিক সংখ্যা জানায়নি। ওই সংঘর্ষের পর থেকেই দুদেশের সম্পর্কে তীব্র উত্তেজনা। সর্বদলীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারই প্রতিরক্ষামন্ত্রী সেনার তিন বাহিনীকে চিনা আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কিন্তু ওই দিন প্রকৃত ঘটনা ঠিক কী হয়েছিল বা কী ভাবে হয়েছিল, তার এখনও স্পষ্ট ছবি পাওয়া যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code