আদা বেশি খাওয়ার অপকারিতা

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: আদার অনেক উপকারিতার কথা জেনেছেন নিশ্চয়ই। সর্দি-কাশি
সারানো থেকে বমি বমিভাব দূর, নানা উপকারে লাগে এই ভেষজ। আবার আমাদের
প্রতিদিনের রান্নায়ও ব্যবহার করা হয় আদা। সবার বাড়িতেই এটি পাওয়া যায়। এত
উপকারিতার কথা জানার পরে আপনি কি বেশি বেশি আদা খেয়ে ফেলছেন? ভুলেও এই
কাজ করতে যাবেন না। কারণ আদা বেশি খেলেই যে বেশি উপকার মিলবে এমন নয়। বরং
বেশি খাওয়ার ফলে মিলতে পারে অপকারিতা। চলুন, জেনে নেওয়া যাক আদা বেশি খেলে
কী হয়?

১. অ্যাসিডিটি

অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে দিতে পারে আদা। তবে তা যদি বেশি খান তখন। এছাড়া আদা
শরীর গরম করতেও কাজ করে। যে কারণে পেটের ভেতরে সমস্যা বাড়তে পারে। তাই
অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলবেন। এতে সুস্থ থাকা সহজ হবে। ভুগতে হবে না
অ্যাসিডিটির সমস্যায়ও।

Manual4 Ad Code

২. ঘুম কমে যেতে পারে

Manual6 Ad Code

যদি আপনার ঘুম ইদানিং কমে গিয়ে থাকে তাহলে খাবারের তালিকার দিকে খেয়াল করুন।
কোনোভাবে আদা বেশি খাচ্ছেন না তো? অনেকে দিনে কয়েক কাপ আদা চা খেয়ে থাকেন,
এটিও ঘুম কমিয়ে দিতে পারে। সেইসঙ্গে বাড়িয়ে দিতে পারে শরীরে অস্বাস্তি। তাই
এদিকে নজর দিন।

Manual2 Ad Code

৩. হার্টের ক্ষতি করতে পারে

Manual6 Ad Code

যাদের হার্টে সমস্যা রয়েছে বা নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তারা আদা
কতটুকু খাবেন তা জানতে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। কারণ অনেক সময় আদা
বেশি খেয়ে ফেললে হৃদকম্পন অনিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে, এমনটাই বলছেন
বিশেষজ্ঞরা। তাই সতর্ক থাকা জরুরি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code