বিশ্বে আক্রান্ত ছাড়ালো ৯০ লাখ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখের বেশি জন।

 

Manual6 Ad Code

এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে, আক্রান্তদের অর্ধেকের বেশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুসারে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি জনের।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থান ব্রাজিলের। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১১ লাখ ৬ হাজার ৪৭০। মারা গেছে ৫১ হাজার ২৭১ জন।

Manual1 Ad Code

তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মোট আক্রান্ত ৫ লাখ ৯১ হাজার ৪৬৫ জন, মারা গেছে ৮ হাজার ১৯৬ জন। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষাধিক এবং পঞ্চমে থাকা যুক্তরাজ্যে ৩ লাখ ৬ হাজারের বেশি জন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code