চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুল ইসলামের অসদাচার, স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী।
সোমবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আবাসিক মেডিকেল কর্মকর্তা আরমিলা আকতার ঝুমি, সিনিয়র মেডিকেল কর্মকর্তা স ম বায়েজিদ উল ইসলাম, ডাক্তার রুহুল কুদ্দুস ডলার, ডাক্তার পপি ভৌমিক, ডাক্তার ফারুক হোসেন, ডাক্তার ইবনে ডালিম, নাঈম, ফারজানা, মাহমুদুল হাসান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোঃ মতিউর রহমানসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ নুরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমানের সাথে চরম দুর্ববহার করাসহ তাকে মারার জন্য উদ্যত হন। এ ছাড়া বিভিন্ন বিল তৈরি ও কর্মকর্তা-কর্মচারীদের ভাতাদি প্রদানকালে টাকা আদায় করেন। তার দ্বারা নানাভাবে হেনস্থা হন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ব্যাপারে পাবনার সিভিল সার্জনের কাছে প্রতিকার চেয়ে কোন সমাধান পাননি কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন ও স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাথে দুর্ব্যবহারের বিষয়ে জানতে চাইলে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বলেন, মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে পরে জানাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code