যুক্তরাজ্যে নতুন ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যে নতুন একটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ (হিউম্যান ট্রায়াল) শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডনের ইমপেরিয়াল কলেজের উদ্ভাবিত ভ্যাকসিনটি বৃহস্পতিবার স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগ করা হয়েছে। বিবিসি জানিয়েছে, পশুর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হলে তা নিরাপদ ও শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যথেষ্ট কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয় স্বেচ্ছাসেবী ক্যাথির শরীরে। ৩৯ বছরের এই নারী একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হতে শরীরে ভ্যাকসিন নেন ক্যাথি। আগামী কয়েক সপ্তাহে অন্তত ৩০০ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code