বর্ণবাদবিরোধী বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান ব্রিটিশ মন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট,ঢাকা: কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্রই নয়; বরং দুনিয়ার নানা প্রান্তে নৃশংস এ খুনের প্রতিবাদে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে পৃথিবীর বিবেকবান মানুষেরা। তবে বিদ্যমান করোনা পরিস্থিতিতে বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ম্যাট হ্যানকক বলেন, যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তিনি নিজেও হতবাক হয়ে গেছেন। কিন্তু করোনাভাইরাসের হুমকি এখনও রয়ে গেছে। তাই বর্ণবাদবিরোধী যে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে; লোকজন যেন তাতে অংশ না নেয়। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাদের প্রতি আমার কিছু কথা আছে। জর্জ ফ্লয়েডের মৃত্যু অন্য অনেকের মতো আমাকেও হতবাক করে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code