যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। বুধবার একদিনেই দেশটিতে নতুন করে ৩৮ হাজার ৬৭২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও আরিজোনা-র মতো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় সাতটি রাজ্যে প্রাদুর্ভাব বেড়েছে। টেক্সাসে নতুন করে সাত হাজার ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় শনাক্ত হয়েছে যথাক্রমে পাঁচ হাজার ৫৫০ এবং পাঁচ হাজার ৫১০ জন।

Manual3 Ad Code

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ২৪ লাখ ৬২ হাজার ৭০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক লাখ ২৪ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অর্ধসহস্রাধিক ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code