ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম: গ্রেইট ব্রিটেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে, ব্রিটিশ বাঙালিদের কল্যাণে ও নিজেদের ঐক্যতানে  ব্রিটেনে বাংলা মিডিয়ায় রিপোর্টার্সদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন— ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল মিটিং লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রি) বিকেলে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এ সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন – বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, সংগঠনের সহসভাপতি, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, ইকরা টিভির পেজেন্টার মিজানুর রহমান মীরু, সংগঠনের ট্রেজারার – ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, এসিসটেন্ট ট্রেজারার, নলজুরের লন্ডন প্রতিনিধি ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী, জগন্নাথপুর টাইমসের কন্টিভিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ, অনুপম নিউজ২৪ এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী ও মাছুম জামান প্রমুখ।

Manual3 Ad Code

এ সভায় সিদ্ধান্ত হয় – ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষা বৃত্তি ২০২৫ খ্রি, আগামী জানুয়ারি মাসে প্রদান করা হবে। এর জন্য পূর্বের নীতিমালা অনুসরন করে অনুদান প্রদানকারীর তালিকা প্রস্তুত করা হয়।  ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ খ্রি এবং বেস্ট রিপোর্টার অফ দ্যা ইয়ার ২০২৪ খ্রি, প্রদানে প্রস্তুতি গ্রহণে সিদ্ধান্ত হয়।
এ সভায় আরো অন্যান্য বিষয়ে ব্যাপক আলোচনা হয় এবং এজিএম নভেম্বরে করার সিদ্ধান্ত হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code