চুনারুঘাটে কোরবানীর পশুর চামড়ারর ক্রেতা না থাকায় নদীতে নিক্ষেপ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জ জেলার চুনারুঘাটে কোরবানীর পশুর চামড়া হয় নদীতে নয়তো গর্ত করে পুঁতে দেয়া হয়েছে। চামড়ার কোন ক্রেতা না থাকায় এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন লোকজন। চুনারুঘাট উপজেলায় ২০ থেকে ৩০ হাজার পশু কোরবানী হয়েছে। ক্রেতা না পেয়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কোরবানীর চামড়া নদীতে ভাসিয়ে দিয়েছেন। কেউ কেউ মুল্যবান চামড়া মাটিতে পুঁতে দিয়েছেন বা ঝোট ঝাড়ে ফেলে দিয়েছেন। খুর্শেদ আলী নামের এক ব্যক্তি বলেন, ৬৫ হাজার টাকার পশুর চামড়া তিনি ২০ টাকায় বিক্রি করেছেন। অথচ ২/৩ বছর আগে এমন সাইজের চামড়া ২ হাজার টাকায় বিক্রি হতো। মকসুদ আলী নামের অপর এক ব্যক্তি বলেন, ক্রেতা না পেয়ে সেই চামড়া খোয়াই নদীতে নিক্ষেপ করেছেন। পল্লী চিকিৎসক আলমগীর নামে এক ব্যক্তি বলেন, তিনি তার পশুর চামড়াটি লবন দিয়ে সংরক্ষন করেছেন কারন সেই চামড়াটিকে তিনি নামাজী হিসেবে ব্যবহার করবেন। হাজী সালু মিয়া বলেন, ক্রেতা না পেয়ে তিনি গরুর ২টি চামড়া একজন ভিক্ষুককে দান করে দিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় বলেন, চামড়া নিয়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং মসজিদের ইমামদের আগেই বলে দেয়া হয়েছিলো গরুর চামড়ায় ৮ কেজি লবন এবং চাগলের চামড়ায় ২ কেজি লবন মেখে সংরক্ষন করার আহবান জানিয়েছিলো উপজেলা প্রশাসন জন্য কিন্তু স্থানীয় মানুষ এ ধরনের আহবান সম্পর্কে কিছুই জানেন না। ফলশ্রুতিতে কোটি কোটি টাকা মুল্যের মুল্যবান চামড়া বিনষ্ট হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code