গৌরীপুর ৩২০ জন কৃষককে কৃষি প্রণোদনা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

গৌরীপুর (ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক কৃষির আওতায় চলতি মৌসুমে সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষক-কৃষাণীর মাঝে সরকারের নগদ টাকা, প্রণোদনা কর্মসূচীর বিনামুল্যে বীজ ও উপকরন বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২৯ জুন) কৃষি অফিস হল রুমে এ প্রণোদনা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে ও উপ সরকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াহেদ খান প্রমুখ।
উক্ত প্রণোদনা কর্মসূচীতে ৩২০ জন কৃষক-কৃষাণীকে নগদ টাকা (যা কৃষকের বিকাশ নাম্বারে পাঠিয়ে দেয়া হবে), বিনামুল্যে বীজ ও উপকরন বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code