সোমবার থেকে দুবাই ও আবুধাবি রুটে চালু হবে বিমানের ফ্লাইট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ দীর্ঘদিন পর আগামী সোমবার থেকে দুবাই ও আবুধাবিতে নিয়মিত ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Manual3 Ad Code

বিমান বাংলাদেশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ৬ ও ৭ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরো দুটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চার দিন (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটেও ৭ জুলাই থেকে সপ্তাহে চার দিন (মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার) বিমানের নিয়মিত ফ্লাইট চলবে।

 

গত ১৬ জুন থেকে ঢাকা-লন্ডন রুট ও কাতার রুটে এবং ২১ জুন থেকে এমিরেটসকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। পরে টার্কিশ এয়ারলাইন্স ও এয়ার এরাবিয়াকে অনুমতি দেওয়া হয়।

১ জুলাই থেকে বাংলাদেশে ফ্লাইট চালুর অনুমতি পাওয়ার পর সাময়িকভাবে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়ে টার্কিশ এয়ারলাইন্স জানায়, টার্কিশ সিভিল অ্যাভিয়েশনের হঠাত্ দেওয়া সিদ্ধান্তে ৭ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। সম্প্রতি সংক্রমণের পরিধি নিয়ন্ত্রণে আসতে থাকা দেশগুলোতে পুনরায় বিমান চলাচলের পরিকল্পনা গৃহীত হয়। এই মর্মে ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালুর প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

টার্কিশ এয়ারলাইন্স আরো জানায়, এই প্রেক্ষাপটে ৩ থেকে ৭ জুলাই যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনতিবিলম্বে পরবর্তী ফ্লাইটগুলোতে তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করার চেষ্টা করে যাচ্ছে এয়ারলাইন্সের ঢাকা অফিস।

Manual1 Ad Code

 

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code