চারটি ইরানি ট্যাংকার জব্দের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভেনেজুয়েলাগামী চারটি ইরানি ট্যাংকার জব্দের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এ নিয়ে বুধবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার (ওয়াশিংটন ডিসি) ফেডারেল আদালতে একটি অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগে ইরানের চারটি ট্যাংকার- বেলা, বেরিং, পান্ডি ও লুনার নাম এবং অবস্থান উল্লেখ করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও জাহাজগুলো অন্তত ১১ লাখ ব্যারেল গ্যাসোলিন নিয়ে ভেনেজুয়েলায় যাচ্ছে। মার্কিন আদালতে উপস্থাপিত ওই অভিযোগে বলা হয়েছে, ভেনেজুয়েলায় ইরানের তেল রপ্তানির ব্যবস্থা করেছেন মাহমুদ মাদানিপুর নামে এক ব্যবসায়ী। তার সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির (ইরানি সশস্ত্র বাহিনী) যোগসূত্র রয়েছে। আইআরজিসিকে অনেক আগেই সন্ত্রাসী সংস্থা দাবি করে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code