

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্যে স্বাধীনতা ঘোষণার ২৩৭তম বার্ষিকী। যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যগত ভাবে দিনটি উদযাপন করেন কুচকাওয়াজ , বনভোজন , বল গেইম , সঙ্গীতুষ্ঠান এবং আতশবাজি খেলার মাধ্যমে। গত বছর নিউ ইয়র্কে হারিকেন সান্ডির পর এই প্রথম আবার দর্শকদের স্বাগত জানাচ্ছে , বিশ্বব্যাপী মুক্তি ও গণতন্ত্রের প্রতীক Statue of Liberty. রাজধানী ওয়াশিংটনে এই চৌঠা জুলাই ‘এর প্রধান উৎসব হচ্ছে মনুমেন্ট এবং ক্যাপিটল হিলের মধ্যে বিস্তৃত বিশাল মাঠ , দ্য ন্যাশনাল মল ‘এ। এ বছর গায়ক ও গীতিকার ব্যারি ম্যানেলো তাঁর সঙ্গীতে সবার মন ভরাবেন। এই কনসার্টের পর রাজধানী ওঙাশিংটনের আকাশ , আতশ বাজির আলোতে আলোতে ভরে উঠবে। ১৭৭৬ সালে জুন মাসে এই স্বাধীনতার খসড়াটি তৈরি করেন টমাস জেফারসান। এক সপ্তা পর ৪ঠা জুলাই এই ঘোষণা পত্রটি কন্টিনেন্টাল কংগ্রেসে অনুমোদিত হয়।