বন্দুকধারীর হামলার কবলে সাউথ ক্যারোলিনার ক্লাব, নিহত ২

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার গ্রিনভিলের একটি ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিনভিলে শেরিফ কার্যালয়ের এক তত্ত্বাবধায়ককে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) দিনগত রাত ২টার কিছু সময় আগে হোয়াইট হাউস রোডের ল্যাভিশ লাউঞ্জ থেকে গ্রিনভিলে শেরিফ কার্যালয়ে ফোন আসে। সেখানে বন্দুকধারীর হামলা হয়েছে জানিয়ে সহায়তা চাওয়া হয়। শেরিফ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও সন্দেহভাজনকে আটক করা হয়নি। হামলায় একাধিক বন্দুকধারী জড়িত কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code