বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ সাহারা খাতুনের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে : আইনমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট,ইউএসঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

Manual5 Ad Code

আজ এক শোকবার্তায় আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাহারা খাতুন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে তাদের আইনি সহায়তাসহ মনে সাহস যুগিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, দেশ ও জাতি আজ একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ আইনজীবী ও নারী নেতৃত্বকে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবী সমাজে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

Manual3 Ad Code

শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code