শিক্ষা ও উন্নয়নে অবদান রাখতে পারে তাবলিগ জামাত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: কদিন আগে তাবলিগ (প্রচার, ধর্মপ্রচার) জামাতের দুই পর্বের বার্ষিক ইজতেমা শেষ হয়ে গেল। হাজার হাজার খোদাভীরু মুসল্লি এতে প্রতি বছর অংশ নেন। অনেক বছর আগে থেকেই ধর্মপ্রাণ মুসলমানদের একটা অংশের বৃহৎ সমাবেশ এভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। দলমত নির্বিশেষে অনেক কষ্ট করে আল্লাহর উদ্দেশে ইবাদত-বন্দেগি করার জন্য মুসলমানরা এখানে সমবেত হন। বিভিন্ন দেশ থেকেও মুসল্লিরা তাবলিগ জামাতে অংশ নিতে ইজতেমার মাঠে আসেন। ইজতেমা অর্থ সম্মেলন বা বহুলোকের সমাবেশ। আমাদের দেশের অনেকেই ইজতেমা শব্দের সঙ্গে পরিচিত, কিন্তু ইজতেমা শব্দের প্রকৃত অর্থের সঙ্গে পরিচিত নন। আমরা জানি, ইজতেমার মাঠে ইসলামের বিভিন্ন বিষয়ে বয়ান (বক্তব্য বা ধর্মীয় আলোচনা) হয়। ধর্মপ্রাণ মুসলমানরা তা মনোযোগ দিয়ে শোনেন। সে বয়ান কতটা দুনিয়ার কর্মজীবন, কর্মাচার ও কর্মপদ্ধতি নিয়ে, তা আমার জানা নেই। শেষের দিনে যে মোনাজাত হয় তাকে আমরা আখেরি (শেষ বা অন্তিম) মোনাজাত বলে বুঝি। আমাদের দেশের, বিশেষ করে ঢাকা শহরের বহু মানুষ আখেরি মোনাজাতে শামিল হন।

Manual5 Ad Code

ইহকালের সব কাজ ফেলে রেখে আমরা খোদার রাস্তায় মনোনিবেশ করি। মোনাজাতকে ঘিরে অনেক কল্যাণপ্রাপ্তির সুবিধা খুঁজি। দুনিয়ার গোমরাহির পথকে পিছে ফেলে অন্তত একদিনে পরকালের নাজাত (মুক্তি, নিষ্কৃতি) পাওয়ার চেষ্টা করি। ইসলামের দৃষ্টিতে এ মোনাজাতের ফায়দা (সুফল, লাভ, উপকার) পাওয়ার আনুষ্ঠানিকতা কতটুকু কিংবা ধর্মপ্রচারের কাজকর্মে ধর্মের প্রায়োগিকতা কতটুকু, তা আমাদের সম্মানিত তাবলিগি আলেমরা (অতিশয় বিজ্ঞ ও জ্ঞানীরা) ভালো জানেন। আবার অনেকেই প্রথম দিন থেকেই অনেক কষ্ট স্বীকার করে পুরো বয়ান শোনেন এবং জামাতে নামাজ আদায় করেন। আমার অনেক পরিচিতজন পবিত্র জুমার দিন ভোরে পৌঁছে ফজরের নামাজে শরিক হন। সারা দিন মাঠে থাকেন, নামাজ আদায় করেন, বয়ান শোনেন। রাতে এশার নামাজ শেষে বাড়িতে ফেরেন। এভাবে খোদার প্রতি আনুগত্য প্রকাশ করেন। এরও পারলৌকিক প্রাপ্তি নিশ্চয় অনেক বলে আমরা গণ্য করি। আমরা আল্লাহর নিয়ম-কানুন মোতাবেক সারা বছর কর্ম কতটুকু করি, তা বিবেচনা না করে শুধু বছরের ওই একদিন দোয়া অর্জন এবং নিজের ও মুসলিম উম্মাহর মাগফিরাতের (ক্ষমা, নিষ্কৃতি) জন্য ইজতেমার মাঠের দিকে ছুটি। আমাদের কালিমা মাখা কাজের ও চিন্তা-চেতনার জন্য বয়ান ও মোনাজাতের মাধ্যমে কতটুকু ক্ষমা অর্জন করি, তা জগৎবিধাতাই ভালো জানেন। তবু আমরা ক্ষমা অর্জন করেছি ভেবে সান্ত্বনা ও তৃপ্তি অনুভব করি। এটাইবা কম কিসের!

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code