ব্রিটেনে হোম কোয়ারেন্টিন লাগবে না ৭০ দেশের ভ্রমণকারীদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশকারীদের জন্য ১৪ দিনের হোম কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা জারি আছে। তবে শুক্রবার (১০ জুলাই) থেকে ৭০টিরও বেশি দেশের জন্য এ বিধান শিথিলের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। অবশ্য, বাংলাদেশ,ভারত, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও বহু দেশ থেকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে আগের মতো হোম কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকছে।

Manual4 Ad Code

বিশ্বে করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের দিক দিয়ে বিশ্বে যুক্তরাজ্যের অবস্থান ৭ম। তবে করোনায় প্রাণহানির দিক থেকে তালিকায় এর অবস্থান তৃতীয়। দেশটিতে এ পর্যন্ত ৪৪ হাজার ৬৮৭ জনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code